দিনাজপুরে ট্রাক্টর-রিকশাভ্যানের সংঘর্ষে দুই চালক নিহত

আপডেট : ১০ মার্চ ২০১৬, ০৯:৫৩
 
দিনাজপুরে ট্রাক্টর ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার ভাঙ্গা মাদ্রাসা এলাকায় বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 

বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, নিহত ভ্যান চালকের নাম স্বপন, তার বাড়ি বোচাগঞ্জে। তবে ট্রাক্টর চালকের নাম জানাতে পারেননি তিনি। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।