ডেমরায় সাহিদ (৪০) নামের এক ব্যক্তি তার শ্বশুরকে কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে কোনাপাড়া সিরাজউদ্দিন রোডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসী সাহিদকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এদিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় শ্বশুর মো. আলী হোসেনকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত পৌনে ৯টার দিকে হঠাৎ সাহিদ কোনাপাড়া সিরাজউদ্দিন রোডে তার শ্বশুর বাড়ির সামনে রাস্তায় এসে আলী হোসেনের ওপর হামলা চালান। এ সময় সাহিদের সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে আলী হোসেনের গলায় ও পেটে কুপিয়ে জখম করেন।
এ বিষয়ে কোনাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই আজিফ জানান, সাহিদকে আটক করা হয়েছে।
