গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ১২শ’ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের দেলোয়ার শেখ (২৮), ফারজু চৌধুরী (২৬), সবুজ (২২) ও রুবেল শেখ (২৬)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, শেষরাতে গওহরডাঙ্গা গ্রামের একটি ইট ভাটার পরিত্যক্ত ঘরে ওই চারজন ইয়াবা বেচা-কেনা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১২শ’ পিস ইয়াবাসহ তাদের আটক করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
