যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে ভেনিজুয়েলা

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১২:৩৫
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বুধবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনীতিককে ডেকে পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি ডিক্রির প্রতিবাদে তিনি এ পদক্ষেপ নিয়েছেন। 
 
এক বছর আগে জারি করা এই ডিক্রিকে মাদুরো তার দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।  ভেনিজুয়েলার এই বামপন্থী নেতা বলেন, যুক্তরাষ্ট্র আমার দেশের সঙ্গে যথেষ্ট ঔদ্ধ্যত্য ও দ্বৈত ভূমিকা নিয়েছে এবং মুরুব্বিয়ানা ও চক্রান্ত করেছে। তিনি চার্জ ডি অ্যাফেয়ার্স ম্যাক্সিমিলিয়েন আরভেলাইজকে কারাকাসে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এএফপি।