সুন্দরগঞ্জে ইউপি চেয়ারম্যান প্রার্থী গ্রেফতার

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৬:৪৬
 উপজেলার ৫নং দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী জামায়াত নেতা গোলাম মোস্তফা প্রামানিক ওরফে রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃস্পতিবার বিকাল ৩টার দিকে জরমনদী এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সুন্দরগঞ্জ থানার এসআই গোকুল চন্দ্র তাকে গ্রেফতার করেন।
 
থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। রাজু দক্ষিণ ধুমাইটারী গ্রামের মৃত আবুল হোসেন প্রামানিকের ছেলে ও ঝিনিয়া এম এ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।