ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের চলে যাওয়াটা দুঃখজনক হবে বলে মন্তব্য করলেন পদার্থবিদ স্টিফেন হকিং। বিশ্বের আরও ১৫০ জনেরও বেশি শীর্ষ বিজ্ঞানীদের সঙ্গে তিনিও ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে অবস্থান করছেন।
বৃহস্পতিকান দ্য টাইমস সংবাদমাধ্যমে এক চিঠিতে এ কথা বলেন স্টিফেন হকিং সহ আরও তিন নোবেল বিজয়ী বিজ্ঞানী।
তারা জানান, ‘প্রথমত ইউরোপে যুক্তরাজ্যের কারণে বিজ্ঞানে অনেক ফান্ড তৈরি হয়েছে। দ্বিতীয়ত ইউরোপে অনেক মেধাবী ও সেরা গবেষকরা থাকেন। ইইউ এর ভিসা সুবিধার কারণে তারা গবেষণার কাজে সুবিধা পান।’
চলতি বছরের জুনেই গণভোটে নির্ধারিত হবে যুক্তরাজ্য ইইউ এ থাকছে কিনা। রয়টার্স
