তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার সময় শিশুসহ অন্তত ৫ শরণার্থী ডুবে মারা গেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা দোগান। বৃহস্পতিবার তারা জানায়, নৌকাটি বুধবার রাতে তুরস্ক উপকূল থেকে মাত্র ৫০০ মিটার (৫৫০ গজ) দূরে ডুবে যায়।
নৌকায় আফগান ও ইরানী শরণার্থীরা ছিল। তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা ৯ জন শরণার্থীকে বাঁচাতে সক্ষম হয়। এই ঘটনায় এখনও দুজন শরণার্থী নিখোঁজ রয়েছে।
সোমবার তুরস্ক উদ্ভুত এই সংকট নিরসনে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠেয় একটি শীর্ষ সম্মেলনে এই চুক্তিটি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে।
সিরিয়ায় ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে শরণার্থীরা উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দেয়ার জন্য তুরস্ককে প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। গত বছর গ্রিস থেকে প্রায় ৮ লাখ ৫০ হাজার শরণার্থী তুরস্কে পৌঁছেছে। চলতি বছরেই এখস পর্যন্ত ১ লাখ ৩০ হাজারের বেশি লোক এভাবে তুরস্কে পৌঁছেছে। এএফপি
