সিলেট এমসি কলেজের শিবির সভাপতি গ্রেফতার

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:৩৬
সিলেট এমসি কলেজ শাখা শিবিরের সভাপতি রাসেল আহমদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
 
বৃহস্প্রতিবার ভোরে নগরীর উপশহরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আশিক উল্লাহ নামে আরেক সহযোগীকেও গ্রেফতার করা হয়।
 
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম চৌধুরী জানান, তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।