সাংবিধানিক অধিকার রক্ষার দাবি সুলতানা কামালের

আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৮:৪৫
পার্বতিপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোগ দখলীয় জমি জবর দখল ও হমালার প্রতিবাদ ও নিন্দা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। 
 
তিনি বলেন, সংগত কারণেই বর্তমান সরকার নিজেদের স্বাধীনতার পক্ষের সরকার বলে দাবি করে। স্বাধীনতার পক্ষের সরকার ক্ষমতায় থকাকালীন ভূমিদস্যুদের অগ্রাসনে সংখ্যালঘু মানুষের জীবন বির্পযস্ত হবে তা কিছুতেই মেনে নেয়া যায়না। তিনি স্বাধীনতার পক্ষের সরকারকে জাতি, ধর্ম নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার রক্ষার দাবি করেন। হামলা নির্যাতন বন্ধে রাষ্ট্রকে কঠোর হওয়ার কোন বিকল্প নাই বলেও মন্তব্য করেন তিনি।
 
বৃহস্পতিবার জাতীয় ফ্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। 
 
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনে দিনাজপুরের পার্বতিপুর সংখ্যালঘু সম্প্রদায়ের ভোগ দখলীয় জমি জবর দখলের চেষ্টা ও হামলার অভিযোগের ভিত্তিতে তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়।