টাঙ্গাইলের নাগরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন একদিন পিছিয়ে ২৩ মার্চ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুবিধার্থে উপজেলার ১১টি ইউনিয়নে ভোট গ্রহণের তারিখ একদিন পিছিয়ে ২২ মার্চের পরিবর্তে ২৩ মার্চ নির্ধারণ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার আ. বাতেন জানান, বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত পত্র মাধ্যমে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুবিধার্থে নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন একদিন পিছিয়ে ২২ মার্চের পরিবর্তে ২৩ মার্চ নির্ধারণ করা হয়েছে। পরে বিষয়টি উপজেলার সব ইউনিয়নের প্রার্থীদের অবগত করা হয়।
