বিদ্যুত্ বিভ্রাটে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:১১

ভেনিজুয়েলায় তীব্র বিদ্যুত্ বিভ্রাটের ফলে খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী। এক লিটার দুধের দাম ৮০ হাজার বলিভারে পৌঁছেছে। দুই কেজি একটি মুরগির দাম উঠেছে স্থানীয় মুদ্রা এক কোটি বলিভারে। মূলত দেশটির সরকার বিরোধী আন্দোলন চরমে পৌঁছানোর ফল হিসেবে ব্ল্যাকআউটের কবলে পড়েছে দেশটি। এদিকে ব্ল্যাকআউটের ঘটনা দেশটিতে নতুন কিছু নয়, অনেক তেল মজুদ থাকার পরও ভেনিজুয়েলা তাদের অভ্যন্তরীণ বিদ্যুত্ সরবরাহের জন্য জলবিদ্যুতের ওপর নির্ভরশীল। কিন্তু ব্ল্যাকআউটের ফলে কোনো খাবারই সংরক্ষণ করা যাচ্ছে না। এখন চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করাও কঠিন হয়ে পড়েছে।

—নাঈমা সুলতানা