প্রবাসে দেশীয় পণ্য বাজারজাত করতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী মালিকানাধীন সব চেয়ে বড় কোম্পানী আলম গ্রুপ ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য আবুধাবির মোসাফফাহতে ক্যাশ এন্ড ক্যারি নামে পাইকারি মার্কেটের ২য় শাখা উদ্বোধন করেছেন।
গতকাল ১০/৩/২০১৬ তে আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ এমরান এটি উদ্বোধন করেন । তিনি বলেন, আলম গ্রুপ প্রবাসে দেশের সুনাম অর্জন করার সাথে সাথে বিশ্বের দরবারে দেশীয় পণ্যের পরিচয় করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামীতে দেশীয় পণ্যের বিশ্ববাজারে ছড়িয়ে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার ঘোষণাও দেন তিনি।
আলম গ্রুপের এমডি এম. এন. আলম বলেন, প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখার জন্য এই শাখা চালু করা হয়েছে। এতে করে একদিকে শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্যদিকে প্রবাসে বাংলাদেশের পণ্য বাজার দখল করছে। তিনি আরো বলেন, আমিরাতে বাংলাদেশী শ্রমিকের ভিসা খোলা না থাকায় অন্য দেশের শ্রমিক দিয়ে কাজ চালাতে হচ্ছে। দু দেশের মাঝে কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অচিরেই আমিরাতে বাংলাদেশী শ্রমিকের ভিসা চালু করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, দূতাবাসের শ্রমসচিব আরমান উল্লাহ চৌধুরী, কোম্পানীর সিওও বিশাল আহমেদ, মার্কেটিং ম্যানাজার কাজী জাহেদ পারভেজ, অপারেশন ম্যানাজার কবির উদ্দিন খান, ন্যাশনাল সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল-হাসান, এইচ আর ডেপ্লোমেন্ট ম্যানাজার আকাশ, আইটি ম্যানাজার কাজী আমিন, সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ রাশেদুল আলমসহ আরো অনেকে।
