রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাতে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের (প্রিভেনটিভ) সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার জানান, সিঙ্গাপুর থেকে আসা আরক্স-৭৮৫ বিমানের মধ্যে থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। বিমানের সিটের নিচে এক ধরনের মোজার ভেতরে টেপ দিয়ে স্বর্ণগুলো মোড়ানো অবস্থায় ছিল।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
