কুমিল্লায় যুবক খুন

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১০:১১
কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের আশুরা এলাকায় অজ্ঞাত এক যুবককে (৩৫) খুন করে লাশ খালে ফেলা রেখেছে দুর্বৃত্তরা। 
 
শুক্রবার সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়।
 
দেবিদ্বার থানার এসআই সোহেল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন, এখনো নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।