রাজধানীর মাতুয়াইল মেডিকেল এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাত (৫০) এক অটোরিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম জানান, সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় একটি বাস সিএনজি চালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশার যাত্রী ও চালক কাল্লু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সকাল ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থা অজ্ঞাত ব্যক্তি মারা যান।
