বড় ভাই খুন, স্ত্রী-ছেলেসহ ছোট ভাইকে গ্রেফতার

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১১:৪০
দিনাজপুরের ঘোড়াঘাটে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনায় ছোট ভাই, তার স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর থেকে ডিবির উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশীদের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বিন্যাগাড়ি গ্রামের আলী আকবর ওরফে লাল মিয়া (৪৫), তার স্ত্রী পিয়ারা বেগম (৩৮) ও ছেলে রবিউল আউয়াল (১৬)।
 
দিনাজপুর ডিবি কার্যালয় জানায়, বিন্যাগাড়ি গ্রামের আশরাফুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই আলী আকবরের জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। গত বছর ৩০ অক্টোবর এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আলী আকবর তার স্ত্রী পিয়ারা বেগম এবং তাদের ছেলে রবিউল আউয়াল লাঠি দিয়ে আশরাফুলকে পিটুনি দেন। এতে ঘটনাস্থলে আশরাফুল মারা যান। ওই দিন আশরাফুলের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে ঘোড়াঘাট থানায় ওই তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।