বগুড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৪:১৮
বগুড়ার সাবগ্রাম ছাতিয়ানতলায় ট্রেনে কাটা পড়ে অতুল (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতুল শহরের নাটাইপাড়ার পাঁচপুড়ি এলাকার বাসিন্দা।
 
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।