চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তি শিবগঞ্জ উপজেলার হাদিনগর গ্রামের তোহরুল ইসলামের স্ত্রী আয়েশা (৩২)।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার দুপুর ১ টার সময় কানসাট হাদিনগর গ্রামের তোহরুল ইসলাম তার স্ত্রী আয়েশা বেগমকে সাথে নিয়ে মোটর সাইকেলে শশুর বাড়ি নাচোলে আসছিল। এ সময় নেজামপুর এলাকায় একটি অজ্ঞাত নম্বরের ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আয়েশা রাস্তায় ছিটকে পড়ে।
ওই সময় আয়েশার শরীরের উপর দিয়ে ট্রাকটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
