গাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নান অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় তাকে বহনকারী জীপটি দুমড়ে মুচড়ে গেলেও তিনি অক্ষত রয়েছেন।
জেলা বিএনপির সহসভাপতি আহমদ আলী রুশদী জানান, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে অধ্যাপক এম এ মান্নান ঢাকা থেকে গাজীপুর আসছিলেন। ঢাকা বাইপাস সড়কে দিয়ে গাজীপুর মহানগরীর মীরের বাজার এলাকা পার হয়ে কলের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী দ্রুতগতির একটি ট্রাক মেয়রকে বহনকারী জীপটিকে সজোরের ধাক্কা দেয়। এতে জীপটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা মেয়র অক্ষত থাকলে তার সঙ্গী কয়েকজন সামান্য আহত হয়।
পরে মেয়র মান্নান অন্য গাড়ি দিয়ে গাজীপুর শহরে এসে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করে নিজ বাড়ি সালনায় যান।
