রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিল

চেয়ারম্যান লিয়াকত আলী মহাসচিব রেজাউল করিম

আপডেট : ১১ মার্চ ২০১৬, ১৯:২০
 
রাজশাহী সাংবাদিক কল্যাণ তহবিলের দ্বি-বার্ষিক নির্বাচনে মো. লিয়াকত আলী চেয়ারম্যান এবং রেজাউল করিম রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
ভাইস চেয়ারম্যান পদে তসিকুল ইসলাম বকুল, পরিচালক (অর্থ) আবদুল জাবীদ অপু, পরিচালক (প্রশাসন) সরদার আবদুর রহমান, পরিচালক (আবাসন) মামুনুর রশিদ, পরিচালক (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃৃতি) তবিবুর রহমান মাসুম, পরিচালক (প্রচার ও প্রকাশনা) মো. মহিব্বুল আরেফিন, পরিচালক (সমাজকল্যাণ) সরকার দুলাল মাহবুব, পরিচালক (তথ্য ও গবেষণা) জিয়াউল গণি  সেলিম এবং তিনজন পরিচালক যথাক্রমে শ.ম. সাজু, কাজী শাহেদ ও সোহেল মাহবুব নির্বাচিত হয়েছেন।
 
এ ছাড়া গঠনতন্ত্রের বিধানমতে বিদায়ী পর্ষদের চেয়ারম্যান এসএমএ কাদের ও মহাসচিব আকবারুল হাসান মিল্লাত পদাধিকার বলে পরিচালক হিসেবে গণ্য হবেন।