প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মার্শাল আইল্যান্ডে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি দৃশ্যমান হতে শুরু করেছে। সেখানকার নিচু এলাকার বাসিন্দারা এখন চলমান বন্যা-পরবর্তী প্রস্তুতি গ্রহণ করছেন।
চলতি সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি জনবসতিপূর্ণ এলাকা বিরাট ঢেউ ও ঝড়ের কবলে পড়ে প্লাবিত হয়েছে। দ্বীপরাষ্ট্রটিতে তাণ্ডব চালিয়ে তার ধ্বংসলীলার চিহ্ন রেখে গেছে বৈরী প্রকৃতি।
কিলি দ্বীপের কয়েকশ’ বাসিন্দাকে বন্যার কারণে বুধবার তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। সমুদ্রের পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১৯৪৬ সালে পরমাণু পরীক্ষার শুরু করার জন্য মার্কিন নৌবাহিনী বিকিনি দ্বীপপুঞ্জের অধিবাসীদের সেখান থেকে মার্শাল আইল্যান্ডে স্থানান্তর করেছিল। সূত্র: এএফপি
