টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামার কথা বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ শুরুতে দেরি হচ্ছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে অনিশ্চয়তায় পড়েছে ম্যাচ নিয়ে।
তবে বৃষ্টি থেমে গেলেও এখন মাঠ ভেজা। ম্যাচ শুরু হবে কিনা এনিয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। টস হতেও বিলম্ব হচ্ছে। এখন চলছে মাঠ পরিচর্যার কাজ।
সকাল থেকেই ধর্মশালায় বৃষ্টি অব্যাহত থাকায় পরিত্যাক্ত হয়ে গেছে নেদারল্যান্ডস ও ওমানের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। বাংলাদেশ আয়ারল্যান্ড ম্যাচ না হলে সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করতে হবে দুই দলকে। ম্যাচ শুরু হওয়ার শেষ সময় ১০.৪৮।
