খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি ও ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক কওছার আলী জমাদ্দারকে (৭৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করে বলেন, নাশকতার একটি মামলায় কওছার আলী জমাদ্দার এজহারভুক্ত একজন আসামি। যদিও ওই মামলায় এখনও আদালতে চার্জশিট দাখিল করা হয়নি।
