বিকেএসপির প্রথম জয়

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২১:২৩

স্পোর্টস রিপোর্টার

প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে এবার ঢাকা প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছিল বিকেএসপি ও উত্তরা স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার লিগে দুই নবাগত ক্লাবের লড়াইয়ে গতকাল জয় পেয়েছে বিকেএসপি। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উত্তরা স্পোর্টিংকে ২০ রানে হারিয়েছে বিকেএসপি। লিগে এটি তাদের প্রথম জয়। তিন ম্যাচে একটি করে জয় রয়েছে দুই দলের।

ফতুল্লায় টস জিতে আগে ব্যাট করে বিকেএসপি। মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ২০১ রানের পুঁজি গড়ে দলটি। মাহমুদুল হাসান জয় ৬৬, আমিনুল ইসলাম ৩৩, পারভেজ হোসেন অপরাজিত ২৭, শামীম হোসেন ২২, আব্দুল কাইয়ুম ১৯, সুমন খান ১০ রান করেন। উত্তরা স্পোর্টিংয়ের পক্ষে নাহিদ হাসান, আব্দুল গাফফার ২/৩৪ দুটি করে উইকেট নেন।

জবাবে দুটি হাফ সেঞ্চুরির পরও ৪৯ ওভারে ১৮১ রানে গুটিয়ে যায় উত্তরা স্পোর্টিংয়ের ইনিংস। রাজা আলী দার ৫১, শাকির হোসেন ৫০ রান করেন। এছাড়া জনি তালুকদার ২৫, তানজিদ হাসান ১৮, আনিসুল ইসলাম ১৪ রান করেন। বিকেএসপির সুমন খান চারটি, আবু নাসের, হাসান মুরাদ দুটি করে উইকেট নেন। বিকেএসপির হাফ সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় ম্যাচ সেরা হন।

সংক্ষিপ্ত স্কোর

বিকেএসপি: ৫০ ওভারে ২০১/৮

(মাহমুদুল হাসান জয় ৬৬, আমিনুল ইসলাম ৩৩, পারভেজ হোসেন ২৭*, শামীম হোসেন ২২, আব্দুল কাইয়ুম ১৯, সুমন খান ১০; নাহিদ হাসান ২/৩০, আব্দুল গাফফার ২/৩৪, রাজা আলী দার ১/২৪, আসাদুজ্জামান পায়েল ১/৩৬, মোহিমিনুল খান ১/৪৬)

উত্তরা স্পোর্টিং: ৪৯ ওভারে ১৮১

(রাজা আলী দার ৫১, শাকির হোসেন ৫০, জনি তালুকদার ২৫, তানজিদ হাসান ১৮, আনিসুল ইসলাম ১৪; সুমন খান ৪/৪১, আবু নাসের ২/২৩, হাসান মুরাদ ২/৩০, শামীম হোসেন ১/২১, মুকিদুল ১/৪৩)

ফলাফল: বিকেএসপি ২০ রানে জয়ী