ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়ায় এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশু সহ ৮ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় কুট্টাপাড়া গ্রামের পাণ্ডবহাটির প্রবাসী রাসেল মিয়ার বাড়িতে ম্যাচের কাঠি দিয়ে এল পি গ্যাসের চূলা জ্বালানোর সময় আকস্মিকভাবে চূলায় বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।এসময় বাড়ির নারী ওশিশু সহ ৮জন আহত হয়।
বিস্ফোরণের সংবাদ পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। আশংকাজনক অবস্থায় কামাল মিয়া ও ইয়াসিনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ব্রাহ্মণবড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হচ্ছে রতন, শেলী, সায়মা, ইব্রাহীম ও তাসলিমা।
