এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস
স্পোর্টস রিপোর্টার
হংকংয়ে শুরু হওয়া তৃতীয় এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই বাংলাদেশের অ্যাথলেটরা ট্র্যাকে নেমে ছিলেন।
অ্যাথলেটিক ফেডারেশন সূত্রে জানা গেছে, হিটেই বাদ পড়েছেন সোনিয়া আক্তার, রাজিব রাজু এবং জান্নাতুল। গতকাল ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে হিটে রাজিব রাজু ২৭ জনের মধ্যে ২৬তম হয়েছেন।
মেয়েদের মধ্যে সোনিয়া আক্তার ৪ নম্বর হিটে ৮ জনের মধ্যে সপ্তম হয়েছেন এবং সবমিলিয়ে ২৮ জনের মধ্যে ২৩তম হন সোনিয়া। মেয়েদের ৪০০ মিটার ইভেন্টে জান্নাতুল হিটেই বাদ।
