শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে একটি চক্র টরন্টো পুলিশ বিভাগের ফোন হ্যাক করে নানা জনকে নানা ভাবে প্রতারণার চেষ্টা করে। পুলিশ বিভাগের ৪০ কলেজ ষ্ট্রিটের ৪১৬-৮০৮-২২২২ নম্বরটি থেকে কাউকে কানাডা ইমিগ্রশন, কাউকে টরন্টো পুলিশ বিভাগ, কাউকে কম্পিউটার সিকিউরিটি অফ কানাডা অথবা অ্যাম্বেসি অফ কানাডা, রেভিনিউ অফ কানাডার কথা বলে মানুষ নার্ভাস করে তাদের তথ্য এবং অন্যান্য বিষয় হাতড়িয়ে নেয়ার চেষ্টা করে এবং গ্রেফতারের ভয় দেখায়।
এই চক্রটি ভারতীয়দের মতো উচ্চারণে কথা বলে। একই সঙ্গে ভুল ইংরেজি আর হিন্দি এবং ইন্টারপেটার দিয়ে বাংলায় কথা বলে। ফলে প্রথম ব্যক্তির প্রতারণামূলক অভিযোগের সঙ্গে পরের ইন্টারপেটারের বাংলায় বলা অভিযোগের সঙ্গে মিল নেই। এই চক্র আরসিএমপি অর্থাৎ পুলিশ দিয়ে দশ মিনিটের মধ্যে গ্রেফতারের ভয় দেখায়।
৪১৬-৮০৮-২২২২ নম্বরে যোগাযোগ করলে তা পুলিশের ফোন রেকর্ডের সিস্টেমের সঙ্গে হুবহু মিলে যায়। ফলে অনেকেই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। এ ব্যাপারে টরন্টো পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে তারা এই ঘটনার কথা স্বীকার করে জনগণকে সচেতন হবার আহবান জানান। এবং তা ফ্রড ডিপার্টম্যান্টে অভিযোগ করার পরামর্শ দেন।
এভাবে অপরাধী চক্ররা প্রায়শই একাধিক কুকৌশলে এখন কানাডা জুড়ে প্রতারণা করে যাচ্ছে। তার মধ্যে ব্যাঙ্কিং, ইমিগ্রশন, লটারি, ইন্টারনেট, টেলিফোন, ওয়েস্টার্ণ, পুলিশ বিভাগকে ব্যবহার করছে। যেমন, একটি চক্র ওয়েব সাইডে বিভিন্ন ব্যাঙ্কের ইনলাইন ব্যাঙ্কিং সিস্টেম হ্যাক করে গ্রাহক সামনে ফাঁদ পেতে থাকে। গ্রাহক যখন ফাঁদপাতা ভুয়া ওয়েব সাইডে নিজের একাউন্ট নম্বর এবং পাস ওয়ার্ড দেয়, তখনই তা হ্যাক করে নেয়।
