আশুগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর বাড়িতে ককটেল হামলা

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১১:১৪
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে ককটেল হামলা চালিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
 
জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান মোবারকের বাড়ির গেটে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।