বাংলা সাহিত্যের কবি রফিক আজাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার বেলা ১২টায় কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানান তার স্ত্রী দিলারা হাফিজ।
তিনি বলেন, 'কবির অবস্থা ভেরি ভেরি ক্রিটিকাল। শরীরের সবকিছু ড্যামেজ। যেকোনো সময় ড্রপ করতে পারে।'
এর আগে রফিক আজাদের রক্তে ইনফেকশন (সেফটি মেনিয়া) দেখা দেয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
