নওহাটায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৪:১২
রাজশাহীর নওহাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাজন(১৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
 
শনিবার বেলা পৌনে একটার দিকে নওহাটা স্বাস্থ্য কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে এলাকাবসী আটক করে পুলিশে দিয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর পৌনে একটার দিকে নওহাটা বড়গাছী রোডের নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ওই মোটরসাইকেলটিকে আলু বোঝায় একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহনগঞ্জের হায়াতপুর সরদার পাড়া গ্রামের রাজ্জাকের ছেলে রাজন মারা যান। এবং অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার আক্কাসের ছেলে জীবন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
 
পবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করে এর চালককে আটক করা হয়েছে। এ ব্যপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।