চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট সড়কে শনিবার বেলা ১১টার দিকে ভুলু (২০) নামে এক কসাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
জানা গেছে, ৩-৪ জন যুবক শহরের ফেরিঘাট সড়কের সাবেক এমপি হাজী মোজাম্মেল হকের মোটর গ্যারেজের সামনের রাস্তায় ভুলুকে একা পেয়ে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ভুলুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২টি চাপাতি, ১টি মোবাইল ফোন ও ফেনসিডিলের খালি বোতলসহ ৩ যুবককে আটক করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন চাপাতি ও ফেনসিডিলের বোতলসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও তাদের নাম বলতে অস্বীকৃতি জানান।
তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায় নি।
