ইয়েমেনে শিয়াপন্থী সংগঠন হুথিদের সঙ্গে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪০ জনই হুথি বিদ্রোহী বলে জানা গেছে।
শুক্রবার ইয়েমেনের তাইজ শহরে সরকারি সেনারা ঢুকে পড়লে হুতিদের সঙ্গে সংঘর্ষ হয়। দুই গ্রুপের সংঘর্ষ ও বিমান হামলায় নিহত হয় ৪০ হুতি বিদ্রোহী। এছাড়াও নিহত হন ছয় বেসামরিক ও সরকারি বাহিনীর ১৪ সদস্যও।
তাইজ শহরের গভর্নর আলী আল-মামারি জানান, সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় রাষ্ট্রগুলোর যৌথ বিমান হামলার সহায়তায় শহরের পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোর দখল নিয়েছে সরকারি বাহিনী। এই শহরটি গত কয়েক মাস ধরে হুথিদের নিয়ন্ত্রণে ছিল। ডেইলি মেইল
