যশোরের চৌগাছা পৌরসভার নবনির্বাচিত মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলকে সংবর্ধনা দিয়েছে চৌগাছা ডিগ্রি কলেজ।
শনিবার দুপুরে চৌগাছা ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, বিশেষ অতিথি ছিলেন চৌগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবীর, সংবর্ধিত চৌগাছা পৌর মেয়র ও চৌগাছা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য নূর উদ্দিন আল মামুন হিমেল। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জাহিদুর রহমান বকুল।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন চৌগাছা থানার ওসি মশিউর রহমান, চৌগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, আওয়ামী লীগ নেতা দেওয়ান তৌহিদুর রহমান, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর প্রমুখ। অনুষ্ঠানে চৌগাছা ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।
