কানাডার আলাবার্তায় হামজা নাজির নামে এক পাকিস্তানি ব্যক্তির জানাজার সময় চারজন ব্যক্তি গুলিবি্ধি হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। শুক্রবার বিকেলে এই ঘটনায় গুলিবিদ্ধ ব্যক্তিরা অবশ্য এখন শঙ্কামুক্ত রয়েছেন।
পুলিশের দাবি, গুলি অবশ্যই উদ্দেশ্য নিয়ে চালানো হয়েছিলো। আহতরা নিকটবর্তী ক্যালগারি ফুটহিলস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কবরস্থানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জহির ওসমান বলেন, ২১ বছর বয়সী এক ব্যক্তির জানাজার সময় এই গোলাগুলি হয়। সেসময় ঐ ব্যক্তির বন্ধু ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
ঈমাম সাইদ সোহরাওয়ার্দি বলেন, গুলির ঘটনা কোনো প্রতিহিংসার কারণ বলে মনে হচ্ছে না। বরং এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে পুলিশ জানিয়েছে সবাই নিরাপদে আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। দ্য ইন্ডিপেন্ডেন্ট
