শনিবার চট্টগ্রামের লোহাগাড়া ১৭ ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল।
মেইন লাইন সংস্কারের নামে শনিবার সকাল সাড়ে ছয়টায় বিদ্যুৎ বন্ধ করা হয়। বিকেল ৫টায় বিদ্যুৎ চলে আসার কথা থাকলেও আসে রাত সোয়া এগারোটায়। এ অবস্থায় বিদ্যুৎ গ্রাহকরা চরম দূর্ভোগে পড়ে। গরম আর পানির সংকটে কাহিল হয়ে পড়ে বাসা- বাড়ির লোকজন।
জানা যায়, কয়েক মাস থেকে মেইন লাইন সংস্কারের নামে লোহাগাড়ায় একদিন পরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখা হয়। কিন্তু ১২ মার্চ শনিবার ছিল এর ব্যতিক্রম। এ ব্যাপারে জানতে চাইলে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা জানান, সারাদিন বিদ্যুতের মেইন লাইন সংস্কারের পর সন্ধ্যায় বিদ্যুৎ চালু করলে লাইনে ত্রুটি ধরা পড়ে। এ ত্রুটি দূর করতে সময় লেগে যায়।
গ্রাহকরা জানান, সংস্কার ছাড়াও বিদ্যুতের সমস্যা উপজেলায় লেগেই আছে।এমন কোন দিন নেই এ উপজেলায় বিদ্যুতের লোডশেডিং হয় না। বিদ্যুতের এ দুরবস্থা থেকে তারা মুক্তি চায়।
