দেবিদ্বারে আওয়ামী লীগ প্রার্থীর মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১০:১৯
কুমিল্লার দেবিদ্বার উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। নিহত জয়নাল আবেদীন ওই ইউনিয়নের আশরা গ্রামের বাসিন্দা।
 
জানা গেছে, রবিবার সকালে খাওয়ার সময় হঠাৎ তিনি বুকের ব্যথা অনুভব করেন। এ সময় দ্রুত তাকে কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে।