আল্পস পর্বতে আরোহণের সময় শনিবার তুষার ধসে ৬ পর্বতারোহী মারা গেছে। এদের মধ্যে এক কিশোরও রয়েছে। ইতালির অস্ট্রিয়া সীমান্তবর্তী মন্টি নেভোসো এলাকার কাছে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
এই ঘটনায় নিহতদের মধ্যে ৫ জন ইতালির নাগরিক। এদের মধ্যে ১৬ বছর বয়সী এক শিশু রয়েছে। এছাড়াও এতে এক অস্ট্রিয় নারী রয়েছে। এই ছয় পর্বতারোহী ১৫ জনের একটি দলের সঙ্গে ছিলো। দুর্ঘটনাটি যখন ঘটে তখন দলটি মন্টে নেভোসো পর্বতের চূড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারা তখন ৩ হাজার ৩০০ মিটারের বেশি উঁচুতে ছিলো।
তবে দলটির অন্যান্যরা অক্ষত রয়ে গেছে। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছিল এদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছে। পাহাড়টি স্কেনিবিগার নক বলেও পরিচিত। এর উচ্চতা ৩ হাজার ৩৫৮ মিটার। এএফপি।
