অটোরিকশা-লেগুনা সংঘর্ষ: মা-মেয়ের মৃত্যু

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১২:৫২
 
লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে লেগুনার সংঘর্ষে আহত মা ও মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেয়ার পথে তারা মারা যান।
 
তারা হলেন-নূরবানু (৫০) ও তার মেয়ে রৌশন-আরা বেগম (৩০)। এই ঘটনায় এর আগে নূরবানুর ছেলে শাহরিয়ার (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
 
শনিবার রামগতি-লক্ষ্মীপুর সড়কের ভবানীগঞ্জ কলেজ এলাকায় অটোরিকশার সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও লেগুনায় থাকা নারী-শিশুসহ ১১ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু শাহরিয়ারের মৃত্যু হয়।
 
আহত নূরবানু ও রৌশন আরা বেগমকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা নেয়ার পথে তারা মারা যান।
 
কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল খায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।