চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আটটি পিস্তুল, ১৬টি ম্যাগজিন ও ১১৪রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
রবিবার দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিয়ে র্যাব ৫ চাঁপাইনবাবাগঞ্জ ক্যাম্পের এএসপি অলোক বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া আটটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাট্টি বাজারের পার্শে চক ঘোড়াপাখিয়া গ্রামের আম বাগানে অভিযান চালিয়ে এসব পিস্তল-ম্যাগজিন ও গুলিসহ উপজেলার বিনোদপুর ইউনিয়নেরন চামাটোলা গ্রামের আলাউদ্দিনকে (৫০) আটক করা হয়।
এ ঘটনায় মামলা হয়েছে।
