মেলান্দহে গলায় ফাঁস নিয়ে পল্লি চিকিৎসকের আত্মহত্যা

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৪:৫৮
জামালপুরের জেলার মেলান্দহ উপজেলায় সোহাগ (৩৬) নামে এক পল্লি চিকিৎসক গলায় নি দিয়ে আত্মহত্যা করেছেন।
 
শনিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ উপজেলার মুন্সিনাংলা গ্রামের হবিবর রহমানের ছেলে।
 
স্থানীয়রা জানায়, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শনিবার নিজ বাড়ির কাছে একটি জঙ্গলে গাছের সঙ্গে গলায় দড়ি বেধে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা  করেন সোহাগ। রবিবার ভোরে তাকে জানাজা শেষে দাফন করা হয়।
 
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।