কাফরুলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৫:১৮
রাজধানীর দক্ষিণ কাফরুলের ৪১৫ নম্বর বাসা থেকে রবিবার সকাল সিমি আক্তার (৪০) নামের এক নারীর উদ্ধার করা হয়। 
 
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম জানান, দীর্ঘ দিন আগে তার স্বামী আব্দুল গফুরের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। পরে সিমি আক্তার দুই ছেলেকে নিয়ে দক্ষিণ কাফরুলের ৪১৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি কয়েক বছর আগে গ্রিসে যান। ছেলে দুটি তার স্বজনদের কাছে থাকত। মানসিক সমস্যা হওয়ায় তাকে গ্রিস থেকে দেশে পাঠিয়ে দেয়া হয়। 
 
ধারণা করা হচ্ছে, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দিবাগত রাত ১১টা থেকে রবিবার সকাল ৭টার মধ্যে যে কোনো সময় তিনি ছাদের পাশে রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।