নিয়োগ বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি সর্বশেষ নিয়োগবিধি অনুযায়ী নরসিংদী জেলা সদরের সন্নিকটে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী আবদুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজ, গ্রাম: ভুরবুড়িয়া, ডাকঘর: হোসেনপুর, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদীতে শূন্য পদে অধ্যক্ষ আবশ্যক। প্রার্থীদের ১৫ কার্যদিবসের মধ্যে সোনালী ব্যাংক ঘোড়াদিয়া, নরসিংদী শাখায় ১০০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সভাপতি বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো। —অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিকে-৬৯৮
নিয়োগ বিজ্ঞপ্তি: একটি স্বনামধন্য টায়ার ও টিউব উত্পাদন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে কিছুসংখ্যক অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী অভিজ্ঞ প্রার্থীদের নিম্নোক্ত ফোন/ ই-মেইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। ফোন: ০১৭৬০৪৫২২২৩/ই-মেইলঃ [email protected] সিএম-৪৪৮
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক কুড়লিয়া মাধ্যমিক বিদ্যালয়, ডাক: পিরেরপাড়, উজিরপুর, বরিশালের জন্য শূন্যপদে একজন প্রধান শিক্ষক আবশ্যক। ২৮-০৩-২০১৯ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, তিনকপি ছবি, অনাপত্তিপত্র, মোবাইল নম্বর এবং কৃষিব্যাংক, কারফা শাখার অনুকূলে একহাজার টাকার ব্যাংকড্রাফটসহ (অফেরতযোগ্য) সভাপতি বরাবর আবেদন করতে হবে। ৩০ অক্টোবর ২০১৮ তারিখে আবেদনকারীদের পুনঃআবেদনের প্রয়োজন নেই। সভাপতি, মোবাইল- ০১৭১২৮৭৭১৯৫। সিকে-৭০১
