পিরোজপুরের কাউখালী সদরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি জেপি সমর্থিত সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মো. শাহ আলম তালুকদারের এর পক্ষে রবিবার স্থানীয় বাজার রোড, সদর রোড, কাপড়িয়া পার্টি রোডে ব্যাপক ব্যাতিক্রমী গণসংযোগ করেন উপজেলার উন্নয়ন পরিষদের সভাপতি আ. লতিফ খসরু।
এ সময় তার সাথে ছিলেন জাতীয় যুব সংহতির সভাপতি মো. জাকির হোসেন নসু, পিরোজপুর পল্লী বিদ্যুত সমিতি কাউখালী এলাকা পরিচালক শাহ আলম নসু প্রমুখ। এ সময় ভোটারদের হাতে সাইকের মার্কার লিফলেট বিতরণ করা হয়।
কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু বলেন, উপজেলা উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতীয় পার্টি জেপি'র মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলমকে সাইকেল মার্কায় ভোট দেয়ার জন্য আহবান জানান।
এ সময় তারা বলেন সাইকেলে চরে এ গণসংযোগ পর্যায়ক্রমে প্রত্যেকটি গ্রামে নিয়ে যাওয়া হবে বলে জানান।
