ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার শহরের পূর্ব বাজার এালাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. নাছির মিয়া ব্যবসায়ীক কাজ শেষে নিজ বাড়ি সোহাগপুর ফেরার পথে শহরের পূর্ববাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, ইউপি নির্বাচনে নাশকতার আশঙ্কায় তাকে গ্রেফতার করা হয়েছে।
