৮টি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ ১জনকে গ্রেফতার করেছে র্যাব।
শিবগঞ্জ উপজেলার রানিহাটি এলাকার চকঘাড়াপাখিয়া গ্রাম থেকে রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন (৫০)জেলার শিবগঞ্জ উপজেলার চামাটোলা গ্রামের মৃত সলিম উদ্দীনের ছেলে।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে রবিবার দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ এর অধিনায়ক, লেপ্টেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, শিবগঞ্জ থেকে একটি অস্ত্রের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ভোরে রানীহাটি এলাকায় অবস্থান নেয়। রবিবার সকাল সোয়া ৮টার দিকে ৮টি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ আলাউদ্দীনকে গ্রেফতার করা হয়। আলাউদ্দীন একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী।
