চট্টগ্রাম বন্দরে ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:৪১
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)  রবিবার বন্দর এলাকায় অভিযান চালিয়ে দোকান, রেস্টুরেন্ট এবং ভাড়া বাড়ীসহ ৪০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।
 
সিপিএ নির্বাহী ম্যাজিস্ট্রেড মোহাম্মদ আবুল হাশেমের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে আবুল হাশেম জানান, বন্দর কর্তৃপক্ষ ভূমি ও ভবন অধ্যাদেশ ১৯৬২ এর আদেশবলে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।