টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৯:৫২
টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ওমান দলপতি ।  রবিবার বিশ্বকাপে মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে ওমানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুরুতে টসে হারে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ভারতের ধর্মশালায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
 
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি মাঠে গড়ায়। ব্যাট হাতে বাংলাদেশ উড়ন্ত সূচনাও করে। কিন্তু বেসরিক বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
 
প্রথম পর্বে আজকের এই ম্যাচে যে দল জিতবে, তারাই পেয়ে যাবে সুপার টেনের টিকিট। আর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে লাভটা হবে বাংলাদেশেরই, নেট রানরেটে এগিয়ে থেকে মাশরাফি বিন মুর্তজার দল উঠে যাবে সুপার টেনে।
 
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ১. তামিম ইকবাল ২. সৌম্য সরকার ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. নাসির হোসেন ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. আল-আমিন হোসেন ১০. আবু হায়দার রনি ১১. তাসকিন আহমেদ।