ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বাঙালির ইতিহাস বিকৃত করার অপচেষ্টা এবং জাতিকে ভুল ইতিহাস শেখানোর ষড়যন্ত্রে লিপ্ত স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বঙ্গবন্ধু-মহান মুক্তিযুদ্ধ ও আজকের ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
আলোচনাসভায় শরীফ বলেন, 'বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য দুমুঠো অন্ন, মাথা গোঁজার ঠাই, পরনের কাপড়, শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।'
ডিজিটাল বাংলাদেশ ফোরামের সভাপতি এম.এম. রানা চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. অহিদুজ্জামান, এফবিসিসিআই এর পরিচালক আমিন হেলালী ও ডিজিটাল বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সাগর বক্তব্য রাখেন।
