নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০১

ইত্তেফাক ডেস্ক

নানা আয়োজনে শুক্রবার সারাদেশে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

খুলনা: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল এবং খুলনা ক্যাব সভাপতি অ্যাডভোকেট এনায়েত আলী। এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

ভোলা (দক্ষিণ): ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো. মুজাহিদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আহসান হাবিব, ভোলা ভোক্তা অধিকারের সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

বাগেরহাট: বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে র্যালি বের করা হয়। শেষে স্বাধীনতা উদ্যানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) বাগেরহাট জেলা সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. (সার্বিক) জহিরুল ইসলাম।  পরে নিরাপদ মানসম্মত পণ্য বিষয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মাদারীপুর: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা ক্যাবের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজনে র্যালি বের করা হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস প্রমুখ।

শরীয়তপুর: জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন শিকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

ঝিনাইদহ: জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা তথ্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

নওগাঁ: জিলা স্কুল মাঠ থেকে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে র্যালি বের করা হয়। পরে স্কুল মিলনায়তনে স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো. শাহনাওয়াজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

কিশোরগঞ্জ: পুরাতন স্টেডিয়াম থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফধার মো. আক্তার জামিলের সভাপতিত্বে এবং ক্যাব এর সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখ।

মৌলভীবাজার : সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: রুকন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

সোনাতলা (বগুড়া): উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলেনিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, যুগ্ম সম্পাদক ও ড. এনামুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক প্রমুখ। পরে ভোক্তা সংরক্ষণ অধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতায় তিনজন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়।

মধুখালী (ফরিদপুর) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শোয়েব আলী মিয়া। বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন প্রমুখ।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি আহম্মেদ কবীর হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় র্যালি। শেষে দিবসের তাত্পর্য তুলে ধরে উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।

আটোয়ারী (পঞ্চগড়) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে র্যালি বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এডব্লিউএম রায়হান শাহ্’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাঈদ হাসান, একাডেমিক সুপারভাইজার জহরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মেহের এলাহী প্রমুখ।

এ ছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া, রাজবাড়ীর বালিয়াকান্দি, রাজশাহীর বাঘা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও শিবগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম ও বাগাতিপাড়া, নীলফামারীর ডোমার, মেহেরপুরের গাংনী, দিনাজপুরের ফুলবাড়ী, ময়মনসিংহের গৌরীপুর এবং টাঙ্গাইলের নাগরপুর ও ঘাটাইল উপজেলাসহ সারা দেশেই দিবসটি পালিত হয়েছে।