সাজঘরে সৌম্য

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২১:০৭
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে ওমানের  বিপক্ষে ব্যাটিং করতে নেমে দলীয় ৪২ রানেই প্রথম উইকেট হারাল বাংলাদেশ। ব্যক্তিগত ১২ রানে লালচেতার বলে বোল্ড আউট হলেন টাইগার ওপেনার সৌম্য।
 
এর আগে কাছে টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার দুজনেই বেশ ধীরগতিতে ব্যাট করেন।
 
৫ ওভার শেষ হয়ে গেলেও মাত্র তিনটি বাউন্ডারি আসে দুই ওপেনারের ব্যাট থেকে। তবে কিছুক্ষণের মধ্যেই স্বরুপে ফিরতে শুরু করেন তামিম। তিন চার ও একটি ছক্কায় ১৯ বলে ২৯ রান করে অপরাজিত আছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
 
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭ ওভার ৪ বলে ৫০।
 
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওমান দলপতি সুলতান আহমেদ। ।  রবিবার বিশ্বকাপে মূল পর্বে খেলার লক্ষ্যে ওমানের বিপক্ষে মাঠে নামে টাইগাররা।